|
রাজিব হাসান :: ‘সার্ভিস ফাস্ট’ এই স্লোগান নিয়ে প্রবাসীদের সর্বাধুনিক সেবার অঙ্গীকার নিয়ে গত ২০ ফেব্রুয়ারী সোমবার আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো প্রিমিয়ার মানি ট্রান্সফার। আর এটি বাংলাদেশে শীর্ষস্থাণীয় ব্যাংকগুলোর মধ্যে অন্যতম শীর্ষস্থানে অবস্থানকারী প্রিমিয়ার ব্যাংক লিমিটেড এর পূর্ণ মালিকানাধীন ও নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান।
প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ড. এইচ বি এম ইকবালের সভাপতিত্বে লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনার ড. সাইদুর রহমান ও টাওয়ার হ্যামলেটসের প্রথম নির্বাহী মেয়র লুৎফুর রহমান।

প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ডা. এইচ বিএম ইকবাল বলেন, প্রবাসীদের সর্বাত্মক সুযোগ সুবিধা প্রিমিয়ার মানি ট্রান্সফারের যাত্রা শুরু। বৈধপথে রেমিট্যান্স পাঠালে দেশের সার্বিক উন্নয়নে প্রবাসীদের ভূমিকা আগের চেয়ে বৃদ্ধি পাবে। বিনিয়োগের জন্য বাংলাদেশ এখনও সম্ভাবনাময়ী দেশ। বাংলাদেশে সব কটি সেক্টরেই বিনিয়োগ করা যেতে। আর প্রবাসীদের আধুনিক বিশ্বের অভিজ্ঞতা দেশের জন্য কাজে লাগলে দেশ এগিয়ে যাবে অনেক দ্রুত।

এতে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংক এর ডিরেক্টর আব্দুস সালাম মুর্শেদী, জনাব কাজী আব্দুল মজিদ, এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর আবু হানিফ খান, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মুকিম আহমেদ, বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট বজলুর রশীদ এমবিই ও বিশিষ্ট ব্যবসায়ী রাফু মিয়া।
কমিউনিটির চাহিদানুযায়ীই বাংলাদেশে খুব দ্রুত ও বিশ্বস্ততার সাথে প্রবাসীদের অর্থ প্রেরণে অঙ্গীকার নিয়েই প্রিমিয়ার মানি ট্রান্সফারের যাত্রা শুরু। বৃটেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের প্রিমিয়ার মানি ট্রান্সফার লিমিটেড থেকেই এনআরবি একাউন্ট, ফিক্সড ডিপোজিটসহ অন্যান্য ব্যাংকিং সার্ভিস প্রদান করা হয়। প্রবাসীদের প্রেরিত অর্থ বাংলাদেশের সব ব্যাংকের সব শাখা থেকেই তোলা যাবে বলে জানান প্রিমিয়ার মানি ট্রান্সফার এর ডিরেক্টর আবু হানিফ খান।
প্রিমিয়ার মানি ট্রান্সফারের পক্ষ থেকে অতিথিবৃন্দকে স্মারক ক্রেস্ট প্রদান করেন প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ডা. এইচ বিএম ইকবাল।

জিএইচ রাসেল ও সানজিদার পরিচালনায় এই অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রিমিয়ার ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট আবু তৈয়ব, প্রিমিয়ার মানি ট্রান্সফার এর প্রধান নির্বাহী জুড মার্ক রোজারিও।





|