rss
বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০১২
UKBDNEWS a part of International News Media Ltd
UKBDNEWS a part of International News Media Ltd
UKBDNEWS a part of International News Media Ltd
UKBDNEWS a part of International News Media Ltd
স্টুয়ার্ড মুজিব স্মরণ সভা
শুক্রবার, 27 জানুয়ারী 2012 12:49

মাদারীপুর প্রতিনিধি :: শুক্রবার বিকাল ৪টায় মাদারীপুর পৌরসভাস্থ খাগদি বাসস্ট্যান্ডে স্টুয়ার্ড মুজিব সমৃতি সংসদের উদ্যোগে শহীদ মুক্তিযোদ্ধা স্টুয়ার্ড মুজিবের স্মরণ সভা অনুষ্ঠিত হয়। জাতির জনক বঙ্গবন্ধু 

শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী ,মুক্তিযুদ্ধের বীর সেনানী ও আগরতলা ষড়যন্ত্র মামলার তিন

নম্বর আসামী স্টুয়ার্ড  মুজিব ১৯৭২ সালের ৪ জানুয়ারী তৎকালীন ঢাকার সচিবালয়ের নিকট থেকে অপহৃতহন। পরবর্তীতে তার আর কোন সন্ধান পাওয়া যায়নি।

 

মুক্তিযোদ্ধা সংসদ মাদারীপুর জেলা ইউনিট কমান্ডার মো: শাহজাহান হাওলাদারের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা খলিল বাহিনী প্রধান খলিলুর রহমান খান,মাদারীপুর পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা চৌধুরী নুরুল আলম বাবু,মস্তফাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আবদুর রব খান প্রমুখ।

 

উল্লেখ্য স্টুয়ার্ড মুজিবের অপহৃত হওয়ার ৩৯ বছর পর গত ২০১১ সালের ৪ জানুয়ারী প্রথম এই বীর সেনানী সম্পর্কে দৈনিক যুগান্তর ও স্থানীয় আনন্দ বাংলা সাপ্তাহিকীতে একটি ক্ষুদ্র প্রতিবেদন প্রকাশ হওয়ার পর মাদারীপুরের মুক্তিযোদ্ধাদের মনে দাগ কাটে।

আজকে যে স্থানে দুই সহস্রাধীক লোকের উপস্থিতিতে স্মরণ সভায় প্রধান অতিথি হিসাবে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বক্তব্য রাখেন সে একই স্থানে গত বছর ৫ জানুয়ারী অনুষ্ঠিত স্মরণ সভায় মাত্র ২০ থেকে ২৫ জন লোকের সমাগম ঘটেছিল। এই বীরের স্মরণ সভায় আজ দাবি উঠেছে তার স্মৃতির উদ্দেশ্যে একটি স্মৃতি স্তম্ভ নির্মান করা হোক । নৌ-পরিবহন মন্ত্রী আশ্বাস দিয়েছেন স্তম্ভ নির্মানেরও,ভবিষ্যতে স্টুয়ার্ড মুজিবকে স্মরণ করবে মাদারীপুর বাসি অবশ্যই।


 

সপ্তাহের অনুষ্ঠান

) জিএমজি কার্গোর উদ্যোগে আগামী ২৫ ফেব্রুয়ারী সন্ধ্যা ৬টায় প্রাইড অব এশিয়ার বিমানের কান্ট্রি ম্যানেজারের বিদায় অনুষ্ঠান

 

সৌজন্যে : NEEMO EXPRESS

Live ETV X 24 Hours

banglahelp

কমিউনিটি সংবাদ

ভিজিটর অনলাইন

আমাদের সাথে আছে 876 অতিথি অনলাইন
সোয়েব কবীরের সম্পাদনায় নতুন আঙ্গিকে লন্ডন, ফ্রান্স ও ইতালী থেকে প্রকাশিত হতে যাচ্ছে সাপ্তাহিক বাংলা নিউজ   
Visit www.ukbdnews.com   Send your news by email : news@ukbdnews.com
   
   
   
   
   
   
   
   
feedback