|
বুধবার, 22 ফেব্রুয়ারী 2012 14:01 |
|
বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি :: উপজেলার সাধূরপাড়া ইউনিয়নের নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয় মাঠে একটি শহীদ মিনার নির্মানের দাবিতে ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানবন্ধন ও সমাবেশ করেছে।জানা গেছে ,
বকশীগঞ্জ উপজেলার সাধূরপাড়া ইউনিয়নে ৩টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৪টি প্রাইমারি স্কুলসহ মোট ২৬টি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৩ হাজার। এই ইউনিয়নে ৩০টি গ্রামে লোক সংখ্যা প্রায় ৪০ হাজার। ১৯৭১ এর মুক্তিযুদ্ধে এই ইউনিয়নকে কেন্দ্র করে অনেক ইতিহাস গড়ে উঠেছে।
কিন্তু স্বাধীনতার ৪০ বছর পরেও এই ইউনিয়নে কোন শহীদ মিনার নির্মাণ হয়নি। ফলে শহীদ মুক্তি যুদ্ধাদের প্রতি সম্মান জানাতে পারছেনা এই এলাকার শিক্ষার্থীসহ অর্ধলক্ষ মানুষ। তাই এলাকাবাসি শহীদ মিনার নির্মাণের দাবিতে আন্দোলনে নেমেছে। এই কর্মসূচীর অংশ হিসেবে ২২ ফেব্রুয়ারি সাধুরপাড়া নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয় মাঠে মানববন্ধন ও গণসমাবেশ করেছে।
|