|
বুধবার, 22 ফেব্রুয়ারী 2012 12:33 |
|
বিনোদন ডেস্ক :: পাকিস্তানি অভিনেত্রী মিরা হয়ে বলিউডের ছবিতে নগ্ন উপস্থাপন ও ঘনিষ্ঠ দৃশ্যে ক্যামেরাবন্দি হওয়ার মধ্যে দিয়ে সারা বিশ্বেই ব্যাপক আলোচিত হয়েছেন। বিশেষ করে ‘কসক’ এবং ‘নজর’ ছবিতে ব্যাপক খোলামেলা হয়ে অভিনয় করে নিজ দেশ
পাকিস্তানের মানুষদের কাছেও নিগৃহীত হয়েছেন এ অভিনেত্রী।কিন্তু সম্প্রতি এ বিষয়ে মুখ খুলেছেন মিরা। শোয়েবের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগও দাঁড় করিয়েছেন তিনি। পাল্টা অভিযোগ করেছেন শোয়েবও। সম্প্রতি একটি পাকিস্তানি ইংরেজি দৈনিককে দেয়া এক সাক্ষাৎকারে মিরা বলেছেন, শোয়েবের সঙ্গে আমার বেশ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কিন্তু তার কিছু বিষয় খুবই বেপরোয়া মনে হয়েছে আমার কাছে। যেমন সে আমাকে প্রেমের প্রস্তাব দেয়ার পাশাপাশি আমার এক কাজিনকেও প্রস্তাব করেছে। তখনই আমি তার চরিত্র সম্পর্কে অবহিত হই। মিরার এমন বক্তব্যের বিপরীতে শোয়েব আখতার বলেছেন, এটা একদমই বানোয়াট।
আমি কখনই মিরাকে সম্পর্ক স্থাপনের প্রস্তাব করিনি। সে মিথ্যা বলছে। আমাকে অনেক মেয়েই বিয়ে করতে চায়। তার মানে এই নয় আমিও তাদের সবাইকে পছন্দ করি। শোয়েবের এই পাল্টা বক্তব্যে বেশ ক্ষেপেছেন মিরা। তিনি বলেছেন, দুই বছর আগে শোয়েব আমাকে প্রেমের প্রস্তাব দেয়। তারপর আমরা একাধিকবার ডেটিং করেছি। কিন্তু পরে জানতে পারি অনেক মেয়ের সঙ্গেই সে এরকম করেছে। সে কারণেই শোয়েবের সঙ্গে রিয়েলিটি শো বিগ বস-এ অংশ নিয়ে পাঁচ কোটি টাকার লোভনীয় প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলাম। তার সঙ্গে কোন ধরনের সম্পর্ক রাখতেই আমি রাজি নই।
|