rss
শুক্রবার, ১৮ মে ২০১২
UKBDNEWS a part of International News Media Ltd
UKBDNEWS a part of International News Media Ltd
UKBDNEWS a part of International News Media Ltd
UKBDNEWS a part of International News Media Ltd
বাংলাদেশ গঙ্গার ৮০% পানি পাচ্ছে: মমতা
শনিবার, 18 ফেব্রুয়ারী 2012 14:56

altইউকেবিডি ডেস্ক :: বাংলাদেশ ফারাক্কা বাঁধ দিয়ে গঙ্গার ৮০ শতাংশ পানি পেয়ে যাচ্ছে বলে ভারতের প্রধানমন্ত্রীকে অভিযোগ করেছেন মমতা বন্দোপাধ্যায়। প্রধানমন্ত্রী মনমোহন সিংকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার লেখা এক চিঠির প্রসঙ্গ টেনে দিয়ে এ খবর প্রকাশ

করেছে ভারতের বেসরকারি টেলিভিশন চ্যানেল এনডিটিভি।

সরকারি কর্মকর্তার সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়, “গঙ্গার পানি বণ্টন চুক্তি অনুযায়ী শুকনো মৌসুমে ফারাক্কা বাঁধ দিয়ে বাংলাদেশ ৩৫ হাজার কিউসেক পানি পাওয়ার কথা থাকলেও পাচ্ছে ৮২ হাজার আটশ এক কিউসেক।”

“দুটি ক্ষতিগ্রস্ত স্লুইস গেটের ভেতর দিয়ে অতিরিক্ত পানি বেরিয়ে যাওয়ায় বাঁধের ভেতরে পানির স্তর তিন মিটার নেমে গেছে। এতে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরে ভূমিক্ষয়ের আশঙ্কা দেখা দিয়েছে।”

গঙ্গার পানি বণ্টনে ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে চুক্তি হয়। গত সেপ্টেম্বরে মনমোহন সিংয়ের ঢাকা সফরে তিস্তার পানি বণ্টন নিয়ে একটি চুক্তি হওয়ার কথা ছিল। তবে মমতা বন্দোপাধ্যায়ের আপত্তির কারণে সে চুক্তি শেষ পর্যন্ত হয়নি।

ওই সফরে মনমোহনের সঙ্গে মমতার ঢাকা আসার কথা থাকলেও শেষ মুহূর্তে তিনি নিজেকে সফর থেকে প্রত্যাহার করে নেন। তিস্তার পানি বণ্টনের পরিমাণ তাকে জানানো হয়নি- এ যুক্তিতে গত সেপ্টেম্বরে ওই নদীর পানি বণ্টন চুক্তিতে বেঁকে বসেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা।

এই তিস্তার পানি বণ্টনের বিষয়টি দেখভালে ভারতের করা বিশেষজ্ঞ কমিটির প্রধান কল্যাণ রুদ্র এনডিটিভিকে বলেন, “অতিরিক্ত পানি বেরিয়ে যাওয়ায় ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের ফারাক্কা প্রকল্পে পানিস্বল্পতা দেখা দিচ্ছে।”

১৯৭৫ সালে তৈরি প্রায় সাড়ে ১৬ কিলোমিটার দীর্ঘ ফারাক্কা বাঁধে একশ নয়টি স্লুইস গেট রয়েছে যার যথাযথ রক্ষাণবেক্ষণ হচ্ছে না বলে মন্তব্য করেন কল্যাণ রুদ্র।

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসপ্রধান মমতা প্রায়শই ‘কঠিন’ অবস্থান নিচ্ছেন।

তিনি সর্বশেষ শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমের উদ্বোধন করা এক অনুষ্ঠানেও অংশ নেওয়া থেকে বিরত থাকেন।

সন্ত্রাসবিরোধী একটি নতুন সংস্থা প্রতিষ্ঠা নিয়ে চিদাম্বরমের বিরোধিতা করার পরপরই অনুষ্ঠান অংশ নেওয়া থেকে বিরত থাকলেন তিনি। ‘ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টার’ নামে ওই সংস্থার বিরোধিতা করে তা প্রত্যাহারেও মনমোহন সিংকে গত সপ্তাহে চিঠিও লেখেন মমতা।


 

Video Advert

সপ্তাহের অনুষ্ঠান

) আগামী ৯ জুন লন্ডন বাংলা প্রেসক্লাবের দ্বি - বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন । অনুষ্টিত হবে পূর্ব লন্ডেনর ৫৯৩  বার্কিং রোড়স্থ এম্পায়ার ভেন্যুতে  । 

 

সৌজন্যে : NEEMO EXPRESS

Live ETV X 24 Hours

                            

                             Watch live streaming video

কমিউনিটি সংবাদ

 

ভিজিটর অনলাইন

আমাদের সাথে আছে 1192 অতিথি অনলাইন
www.dobazar.com
feedback