|
নাজমুল ইসলাম মকবুল
কোনটা আসল কোনটা নকল বুঝা বিষম দায়
ধুক্কুর ধুক্কুর করেরে বুক ভেজালর জ্বালায়।।
ফল ফুরুডে কারবাইড দিয়া হাজমও পাকায়
মাছর মাঝে ফরমালিন ভাই ফিরি পাওয়া যায়।।
অফিস আদালতেও ভেজাল ঘুষর টেখার দায়
এই ভেজালে দেশটা আমার কুরে কুরে খায়।।
ভেজাল অভিযোগে ভাইরে মামলাতে জড়ায়
কার গলাত ধরিয়া কান্দি কেমনে বাচা যায়।।
হাঠে মাঠে রাস্তা ঘাটে নেতার অভাব নায়
এই ভেজালর ভীড়ে যোগ্য নেতা চিনা দায়।।
ইলেকশনর সময় আইলে কুকিল দেখা যায়
টেখা দিয়া ভোট কিনিয়া পাশ হইয়া যায়।।
ঘুষ না দিলে চাকরী পাওয়া বড়ো বিষম দায়
দুই নম্বরী পথে ঢুইকা ভেজালে জড়ায়।।
গাও গেরামো করছা ছাবাল ডেম মুরব্বীর দায়
গরীব দুঃখী অসহায়রা বিচার নাহি পায়।।
ঘিয়ের মাজে আলু দিয়া ওজনও বাড়ায়
দুধর মাঝে পানি দিয়া প্যাকেটও বানায়।।
মাছর পেটো লোয়া ভরইয়া বিদেশে পাঠায়
এই কারণে দেশর সুনাম নষ্ট অইয়া যায়।।
|