|
বৃহস্পতিবার, 26 জানুয়ারী 2012 11:38 |
|
রাজশাহী প্রতিনিধি :: ভারতের ৬৩তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ৯টায় নগরীর উপশহরস্থ ভারতীয় সহকারী হাইকমিশনে ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করেন ভারতীয় সহকারী হাইকমিশনার কে পি মুন্সী।
এরপর জাতীয় সঙ্গীত পরিবেশনের পর ভারতের রাষ্ট্রপতির বাণী পড়ে শোনান সহকারী হাইকমিশনার। এসময় হাইকমিশনের কর্মকর্তা ও কর্মচারীসহ রাজশাহীতে অবস্থানরত ভারতীয় নাগরিকরা উপস্থিত ছিলেন। সন্ধ্যায় রাজশাহী এসোসিয়েশন ভবনে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে নৈশভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী নগরীর বিশিষ্ট শিক্ষাবিদ সংবাদপত্রের সম্পাদক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সরকারী কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ। এসময় ভারতীয় সহকারী হাইকমিশনার কে পি মুন্সী এবং মিসেস কামিনী মুন্সী অতিথিদের স্বাগত জানান।
|