|
বুধবার, 22 ফেব্রুয়ারী 2012 13:28 |
|
কুষ্টিয়া প্রতিনিধি :: যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ২১ ফেব্রয়ারির প্রথম প্রহরে (১২টা এক মিনিটে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে
উপচার্য্য প্রফেসর ড. এম আলাউদ্দিন ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপচার্য্য প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, কোষাধক্ষ, সব অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের শিক্ষক, আবাসিক হলগুলোর প্রোভস্ট, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ছাত্র সংগঠন। এ সময় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এর আগে দিবসটি পালন উপলক্ষে ২০ ফেব্র“য়ারি সন্ধ্যা সাতটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতিসৌধে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
টিএসসিসি’র পরিচালক প্রফেসর ড. আ ন ম রেজাউল করিমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপচার্য্য প্রফেসর ড. এম আলাউদ্দিন, উপ-উপচার্য্য চ্যান্সেলর প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। আলোচনাসভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান চলে। পরে রাত ১১টা ৪৫ মিনিটে প্রশাসন ভবন থেকে উপচার্য্য প্রফেসর ড. এম আলাউদ্দিনের নেতৃত্বে শোক র্যালি বের হয়। র্যালিটি শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এ দিকে ২০ ফেব্র“য়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে কুরআনখানি অনুষ্ঠিত হয়।
|